© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা-১৫: ২৪ কেন্দ্রে ১৩,৬৬২ ভোট পেয়ে এগিয়ে জামায়াতের আমির শফিকুর

শেয়ার করুন:
ঢাকা-১৫: ২৪ কেন্দ্রে ১৩,৬৬২ ভোট পেয়ে এগিয়ে জামায়াতের আমির শফিকুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০১ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
২৪টি কেন্দ্রে জামায়াতের আমির পেয়েছেন ১৩ হাজার ৬৬২ ভোট। অন্যদিকে মিল্টন পেয়েছেন ১১ হাজার ২১২ ভোট। অর্থাৎ ২ হাজার ৪৫০ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন শফিকুর রহমান।

ঢাকা-১৫ আসনে বেসরকারি ফলাফলে এগিয়ে আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ২৪টি কেন্দ্রের ফলাফলে দেখা গেছে, তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের চেয়ে ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।

এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ২৪টি কেন্দ্রে জামায়াতের আমির পেয়েছেন ১৩ হাজার ৬৬২ ভোট। অন্যদিকে মিল্টন পেয়েছেন ১১ হাজার ২১২ ভোট। অর্থাৎ ২ হাজার ৪৫০ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন শফিকুর রহমান।

আজ সকাল সাড়ে ৭টায় এই আসনে ভোটগ্রহণ শুরু হয়। একটানা চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশন জানিয়েছে, সারা দেশে ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১টিতে ভোট হয়েছে। দুপুর ২টা পর্যন্ত ভোট পড়ার হার ছিল ৪৭ দশমিক ৯১ শতাংশ। বর্তমানে সারা দেশেই ভোট গণনা চলছে।

এবি/টিএ

মন্তব্য করুন