© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রাম-৭ আসনে বেসরকারিভাবে জয়ী হুম্মাম কাদের চৌধুরী

শেয়ার করুন:
চট্টগ্রাম-৭ আসনে বেসরকারিভাবে জয়ী হুম্মাম কাদের চৌধুরী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪১ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
চট্টগ্রাম-৭ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঘোষিত বেসরকারি ফলাফলে এ তথ্য জানা যায়।

প্রাপ্ত ফল অনুযায়ী, তিনি মোট ১ লাখ ১ হাজার ৩৬৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী এ টি এম রেজাউল করিম পেয়েছেন ৩৮ হাজার ৬৬৫ ভোট।

উল্লেখ্য, এ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ১৯ হাজার ৮ জন। এরমধ্যে, পুরুষ ভোটার ১ লাখ ৬৭ হাজার ৫৩১ জন। আর নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৪৭৬ জন। আর হিজরা ভোটার ১ জন।

এমআর/টিএ 

মন্তব্য করুন