© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেট বিভাগের প্রথম নারী এমপি হলেন ইলিয়াসপত্নী তাহসিনা

শেয়ার করুন:
সিলেট বিভাগের প্রথম নারী এমপি হলেন ইলিয়াসপত্নী তাহসিনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৫ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
সিলেট বিভাগে প্রথম নারী এমপি হিসেবে বিজয়ী হয়েছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের বিএনপির প্রার্থী ও সাবেক এমপি এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সিলেট-২ আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়। লুনা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মুহাম্মদ মুনতাসির আলীকে ৭৯ হাজার ২৫১ ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন। এই আসনে এবার ভোটার ছিলেন ৩ লাখ ৬৪ হাজার ৮৩ জন।

তার মধ্যে বিশ্বনাথ উপজেলায় মোট ভোটার ছিলেন ১ লাখ ৯২ হাজার ৭৭৫ জন। এই উপজেলায় ভোট কাস্টিং হয়েছে মোট ৮৯ হাজার ৩৪১টি।
তাহসিনা রুশদীর লুনা পেয়েছেন ৬৭ হাজার ৯শত ৭৭ ভোট, আর দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে ১১ দলীয় জোটের মনোনীত মুহাম্মদ মুনতাছির আলী পেয়েছেন ১৭ হাজার ৯শত ৫৪ ভোট, জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী ৫৪২, ইসলামী আন্দোলনের মাওলানা আমির উদ্দিন ৫৭২ এবং গণফোরামের মুজিবুল হক পেয়েছেন ১২৬ ভোট।

অন্যদিকে, ওসমানীনগর উপজেলায় মোট ভোটার ছিলেন ১ লাখ ৭১ হাজার ৩শত ৮ জন।

এর মধ্যে ভোট কাস্টিং হয়েছে মোট ৭২ হাজার ৪শত ৯৬টি। ওসমানীনগরে ভোটের শতকরা ভোটের হার ছিল ৪২.৪৬%। তার মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির তাহসিনা রুশদীর লুনা পেয়েছেন ৪৮ হাজার ৭শত ২০, ১১ দলীয় জোটের মুহাম্মদ মুনতাসির আলী পেয়েছেন ১৯ হাজার ৪শত ৯২, জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী ৮শত ৬২, ইসলামী আন্দোলনের মাওলানা আমির উদ্দিন ৮১৭ এবং গণফোরামের মুজিবুল হক ৫০৬টি ভোট পেয়েছেন।

এমআর/টিএ  

মন্তব্য করুন