বরিশাল-৬ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী আবুল হোসেন
ছবি: সংগৃহীত
০৩:৪১ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল হোসেন খান। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি ৮১ হাজার ৮৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের মোহাম্মদ মাহমুদুন্নবী পেয়েছেন ৫৪ হাজার ৫৩৩ ভোট।
নির্বাচন কমিশন সূত্র জানায়, এবারের নির্বাচনে ২০০৮ সালের নিবন্ধন প্রক্রিয়া শুরু হওয়ার পর সর্বোচ্চসংখ্যক রাজনৈতিক দল অংশ নিয়েছে।
মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করেছে, যার মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি উল্লেখযোগ্য।
নির্বাচনে মোট প্রার্থী সংখ্যা ছিল ২ হাজার ২৯ জন, যার মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪। এ ছাড়া নির্বাচনে ৮০ জন নারী প্রার্থী অংশ নিয়েছেন। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছিল।
এমআর/টিএ