নুরকে অভিনন্দন জানালেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসান মামুন
ছবি: সংগৃহীত
০৩:৪৫ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে জয়ী হওয়ায় বিএনপি জোটের প্রার্থী ও গণঅধিকারের সভাপতি নুরুল হককে (নুর) অভিনন্দন জানিয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান মামুন।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি নিজ ফেসবুক পোস্টে এই অভিনন্দন জানান।এতে তিনি লিখেছেন, ‘অভিনন্দন, ভিপি নুরুল হক নুর। নবনির্বাচিত সংসদ সদস্য, পটুয়াখালী-৩।’
বিএনপি নেতা হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। দলীয় নির্দেশনা অমান্য করে প্রার্থী হওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।
নুরুল হক নুর ১৬ হাজার ৮২৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৯৬ হাজার ৪৪৩।
তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসান মামুন ঘোড়া প্রতীকে ৭৯ হাজার ৬১৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
এমআর/টিএ