চট্টগ্রাম-৯ : বিএনপির প্রার্থী আবু সুফিয়ান বিজয়ী
ছবি: সংগৃহীত
০৩:৫১ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে বড় ব্যবধানে জিতেছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি জামায়াতে ইসলামীর প্রার্থীকে ৫৫ হাজার ৫৮১ ভোটের ব্যবধানে হারিয়েছেন।
বৃহস্পতিবার (১২) চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন স্বাক্ষরিত চূড়ান্ত ফলাফল শিটে দেখা গেছে, আবু সুফিয়ান পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৩৮৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ডা. একেএম ফজলুল হক পেয়েছেন ৫৩ হাজার ৮০৭ ভোট।
ইউটি/টিএ