© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নতুন দিনের প্রত্যাশায় তারেক রহমানকে রাষ্ট্রদূত মুশফিকের শুভেচ্ছা বার্তা

শেয়ার করুন:
নতুন দিনের প্রত্যাশায় তারেক রহমানকে রাষ্ট্রদূত মুশফিকের শুভেচ্ছা বার্তা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪০ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনরত মুশফিকুল ফজল আনসারী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি বিএনপির এই বিজয়কে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে এটিকে শুধু একটি দল বা জোটের নয়, বরং ‘দীর্ঘ প্রতীক্ষিত জনগণের বিজয়’ হিসেবে আখ্যায়িত করেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত তিনটায় ফেসবুক পোস্টে মুশফিকুল ফজল আনসারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জোটের নেতাকর্মীদের অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থী ও ভোটারদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার ভাষায়, গণতন্ত্রের সৌন্দর্য কেবল প্রতিযোগিতায় নয়, অংশগ্রহণের মধ্যেই নিহিত।

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকার প্রশংসা করে বলেন, প্রতিকূলতার মধ্যেও একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য তাদের অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এছাড়া নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের প্রতিও ধন্যবাদ জানান তিনি।

একই সঙ্গে সামরিক বাহিনীর চমৎকার পেশাদারিত্বের প্রশংসা করেন তিনি।

পোস্টে মুশফিকুল ফজল আনসারী তারেক রহমানের একমাত্র মেয়ে জাইমা রহমানকে ‘জাতীয়তাবাদী রাজনীতির সম্ভাবনাময় উত্তরাধিকার’ হিসেবে উল্লেখ করেন।‌

উল্লেখ্য, মুশফিকুল ফজল আনসারী ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি আন্তর্জাতিক অঙ্গনে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন এবং জাতিসংঘ, হোয়াইট হাউস ও মার্কিন স্টেট ডিপার্টমেন্টে স্থায়ী সংবাদদাতা হিসেবে কাজ করেন। সাম্প্রতিক সময়ে তিনি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার পোস্টে তিনি অতীত সরকারের সময় নির্বাচন ও গণতন্ত্র নিয়ে যে বিতর্ক ছিল, সে প্রসঙ্গও উল্লেখ করেন এবং দাবি করেন যে, দীর্ঘ সময় পর দেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

টিজে/টিএ  



মন্তব্য করুন