© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিপুল ভোটে জয়ী আমির খসরু মাহমুদ চৌধুরী

শেয়ার করুন:
বিপুল ভোটে জয়ী আমির খসরু মাহমুদ চৌধুরী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৬ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি মোট ১ লাখ ১৫ হাজার ২১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ শফিউল আলম পেয়েছেন ৭৩ হাজার ৭৫২ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারিভাবে এ ফলাফল জানা যায়। এর আগে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন সারা দেশে গণভোটও অনুষ্ঠিত হয়েছে।

এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৯৫ হাজার ২৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫২ হাজার ৩৩৩ জন, নারী ভোটার ২ লাখ ৪২ হাজার ৯৪২ জন এবং হিজড়া ভোটার ছিলেন ৩ জন। নির্বাচনের শুরুতে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় বাড়তে থাকে। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। উৎসবমুখর পরিবেশে ভোটাররা ব্যালটের মাধ্যমে তাদের মতামত প্রদান করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সর্বাধিক সংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। 

সারাদেশে মোট প্রার্থী রয়েছেন ২ হাজার ২৯ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮০ জন। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।


ইউটি/টিএ

মন্তব্য করুন