বিএনপি প্রার্থী সৈয়দ ফয়সল হবিগঞ্জ-৪ আসনে জয়ী
ছবি: সংগৃহীত
০৬:৫৮ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তুলনায় ১ লাখ ২ হাজার ৭৮২ ভোট বেশি পেয়ে বিজয়ী হন।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মাধবপুর উপজেলায় ৯৪টি ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকে ভোট পড়েছে ১ লাখ ১১ হাজার ৫০৮। মোমবাতি প্রতীকে ভোট পড়েছে ৩৯ হাজার ৮৮১ এবং দেওয়াল ঘড়ি প্রতীকে ভোট পড়েছে ১১ হাজার ২৪২।
অন্যদিকে, চুনারুঘাট উপজেলায় ৮৯টি ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকে ভোট পড়েছে ৭৫ হাজার ১৭০। মোমবাতি প্রতীকে ভোট পড়েছে ৪৪ হাজার ১৫ এবং দেওয়াল ঘড়ি প্রতীকে ভোট পড়েছে ১৪ হাজার ১৮১।দুই উপজেলার মোট ফলাফলে ধানের শীষ প্রতীকে ভোট পড়েছে ১ লাখ ৮৬ হাজার ৬৭৮। মোমবাতি প্রতীকে ভোট পড়েছে ৮৩ হাজার ৮৯৬ এবং দেওয়াল ঘড়ি প্রতীকে ভোট পড়েছে ২৫ হাজার ৪২৩।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত করা হয়েছে। নির্বাচনে অংশ নিচ্ছে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়া ৫০টি রাজনৈতিক দল।
এসকে/টিএ