© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা-৮ আসনে ভোট পুনর্গণনার বিষয়ে ইসির মন্তব্য

শেয়ার করুন:
ঢাকা-৮ আসনে ভোট পুনর্গণনার বিষয়ে ইসির মন্তব্য

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০২ এএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ শিগগিরই করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানান, আজ বা আগামীকালের মধ্যেই চূড়ান্ত ফলাফলের গেজেট প্রকাশ করা হতে পারে।

তিনি স্পষ্ট করে বলেন, আলোচনায় থাকা ঢাকা-৮ আসনের ভোট পুনর্গণনার কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ফলাফল ঘোষণা ও গেজেট প্রকাশের প্রক্রিয়া শেষ হলেই ফলাফল চূড়ান্ত হিসেবে গণ্য হবে।

এ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ৫৬ হাজার ৫৫২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট। ফলে প্রায় ৪ হাজার ৯৮০ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত হয় মির্জা আব্বাসের।

ফলাফল ঘোষণার পর থেকেই এ আসনকে ঘিরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। উভয় প্রার্থীই রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জমা দিয়েছেন।

এদিকে নির্বাচন শেষে রাতেই সংবাদ সম্মেলন করে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা-৮ আসনের ভোট নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে পুনরায় গণনার দাবি জানান। তবে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যমান বিধান অনুযায়ী পুনর্গণনার সুযোগ নেই।

নির্বাচন কমিশনের এই অবস্থানের ফলে ঢাকা-৮ আসনের ফলাফল অপরিবর্তিত থাকছে এবং গেজেট প্রকাশের মধ্য দিয়ে তা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হবে।

টিজে/টিএ 

মন্তব্য করুন