© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীর ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনার পর এবার বাসে আগুন

শেয়ার করুন:
রাজধানীর ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনার পর এবার বাসে আগুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৪ এএম | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানীর কাফরুলে মিরপুর সুপার লিংক নামের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

আজ শুক্রবার রাত ১০টা ১৪ মিনিটে বাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা শাহজান ইসলাম জানান, কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক বাসে আগুন লাগার খবর পান। পরে কর্মীরা আগুন নিভিয়েছেন।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে আজ দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর মালিবাগ, মহাখালী, আগারগাঁও ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

একেএস/টিএ


মন্তব্য করুন