© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবারের নির্বাচন 'স্মরণীয়' হয়ে থাকবে: উপদেষ্টা পরিষদ

শেয়ার করুন:
এবারের নির্বাচন 'স্মরণীয়' হয়ে থাকবে: উপদেষ্টা পরিষদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১২ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সর্বশেষ বৈঠক আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও ফলাফল নিয়ে পর্যালোচনা করা হয়। উপদেষ্টা পরিষদ মনে করে, এই নির্বাচনটি দেশের ইতিহাসে একটি 'স্মরণীয় নির্বাচন' হয়ে থাকবে।

বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকের আলোচ্য বিষয়গুলো তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, প্রধান উপদেষ্টা শুরু থেকেই একটি ঐতিহাসিক ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং ক্যাবিনেটের পর্যবেক্ষণে সেটিই প্রতিফলিত হয়েছে। বর্তমান সরকার মনে করে, ইতিহাসের অন্যতম সেরা নির্বাচন হিসেবে এটি দৃষ্টান্ত স্থাপন করেছে।

এদিকে নির্বাচনের ফলাফলের ভিত্তিতে সরকার গঠনের প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ঘোষিত ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে। এছাড়া ফলাফল স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে আছেন। শরিকদের ৩টি আসন মিলিয়ে বিএনপি ও তাদের মিত্রদের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ২১২টিতে। অন্যদিকে, জামায়াতে ইসলামী ৬৮টি এবং তাদের নেতৃত্বাধীন জোটের শরিকরা ৯টিসহ মোট ৭৭টি আসন পেয়েছে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে। আগামী মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্য এবং নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নিরঙ্কুশ জয়ের ফলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠন করতে যাচ্ছেন।

এবি/টিএ

মন্তব্য করুন