© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর পদত্যাগের গুঞ্জন; আইজিপি বললেন- ‘নো’

শেয়ার করুন:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর পদত্যাগের গুঞ্জন; আইজিপি বললেন- ‘নো’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৬ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরে খবর ছড়িয়ে পড়ে যে, আইজিপি পদত্যাগ করেছেন। এ বিষয়ে জানতে আইজিপি বাহারুল আলমের মুঠোফোনে কল ও হোয়াটসঅ্যাপে খুদেবার্তা পাঠানো হয়। বিকেল ৫টা ৪ মিনিটে তিনি এর উত্তর দেন। তিনি শুধু লিখে পাঠান, ‘নো’ (না)।

চুক্তিভিক্তিক নিয়োগে থাকা পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। তবে তিনি এই গুঞ্জন নাকচ করে দিয়েছেন। রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরে খবর ছড়িয়ে পড়ে যে, আইজিপি পদত্যাগ করেছেন। এ বিষয়ে জানতে আইজিপি বাহারুল আলমের মুঠোফোনে কল ও হোয়াটসঅ্যাপে খুদেবার্তা পাঠানো হয়। বিকেল ৫টা ৪ মিনিটে তিনি এর উত্তর দেন। তিনি শুধু লিখে পাঠান, 'নো' (না)।

এর আগে গত জানুয়ারি মাসে আইজিপি বাহারুল আলম তার সরকারি পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেছিলেন।

জানা গেছে, রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত আইজিপি অফিস করেন। এরপর তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান। সেখানে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নিরাপত্তা প্রস্তুতির সভায় অংশ নেন। মূলত এই সভা শেষেই তার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন প্রশাসনিক পদে রদবদল আসে। এরই ধারাবাহিকতায় ২১ নভেম্বর আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয় বাহারুল আলমকে। এর আগে ২০২০ সালে তিনি পুলিশের চাকরি থেকে অবসরে গিয়েছিলেন।

অন্তর্বর্তী সরকার তাকে আইজিপি হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। সে হিসেবে চলতি বছরের ২১ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।

এবি/টিএ

মন্তব্য করুন