মিউনিখ নিরাপত্তা সম্মেলন ‘সার্কাসে’ পরিণত হয়েছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত
১০:৪৪ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের সমালোচনা করে অভিযোগ করেছেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ইউরোপীয় শক্তিগুলো তাদের প্রভাব হারিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শনিবার দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, ইরান প্রসঙ্গে বার্ষিক এই নিরাপত্তা সম্মেলনটি ‘মিউনিখ সার্কাসে’ পরিণত হয়েছে। তিনি ইউরোপীয় ইউনিয়ন ও জার্মানিকে দায়ী করেন, যা তিনি অকার্যকর আঞ্চলিক নীতি হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, একসময় কূটনৈতিকভাবে কেন্দ্রীয় ভূমিকা পালন করা সত্ত্বেও ইউরোপ ‘এখন কোথাও দেখা যাচ্ছে না’।
তিনি আরো বলেন, ‘ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনার গতিশীলতায় ইউরোপীয় ইউনিয়ন/ই৩-এর অচলাবস্থা ও অপ্রাসঙ্গিকতা প্রতিফলিত হচ্ছে।’
আরাগচি আরো বলেন, ‘আমাদের অঞ্চলের বন্ধুরা খালি হাতে ও প্রান্তিক ই৩-এর তুলনায় অনেক বেশি কার্যকর ও সহায়ক,’ এবং দাবি করেন, জার্মানি ‘তার আঞ্চলিক নীতি সম্পূর্ণভাবে ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করার ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে।’
৬২তম মিউনিখ সিকিউরিটি কনফারেন্স শুক্রবার শুরু হওয়ার প্রেক্ষাপটে এই মন্তব্য আসে, যেখানে ৬০ জনের বেশি রাষ্ট্র ও সরকারপ্রধান এবং প্রায় ১০০ জন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী অংশ নিচ্ছেন।
সম্মেলনের পাশ্ববর্তী এক অনুষ্ঠানে ইরানের সাবেক সম্রাটের পুত্র রেজা পাহলভি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ ইরানের ভেতরে রাজনৈতিক পরিবর্তন ত্বরান্বিত করতে পারে এবং দাবি করেন, পারমাণবিক চুক্তি নিয়ে তেহরানের সঙ্গে দীর্ঘস্থায়ী আলোচনায় ওয়াশিংটনের জড়ানো এড়িয়ে চলা উচিত।
ইরানের কর্মকর্তাদের সম্মেলনে অংশগ্রহণ থেকে বিরত রাখা হয়েছে।
পাহলভি বলেন, ‘এটি সময়ের ব্যাপার। আমরা আশা করছি, এই হামলা প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে এবং জনগণ শেষ পর্যন্ত আবার রাস্তায় নামতে পারবে এবং তা চূড়ান্তভাবে শাসনব্যবস্থার পতন পর্যন্ত নিয়ে যাবে।’ ১৯৭৯ সালের ইরানি বিপ্লবে তার পিতা শাহের পতনের পর থেকে যুক্তরাষ্ট্রে বসবাসকারী পাহলভি তখন থেকেই ইরানের বাইরে অবস্থান করছেন।
তার মন্তব্য দেশটির ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে ইরানের বর্তমান নেতৃত্ব ও নির্বাসিত বিরোধী নেতাদের মধ্যে ক্রমবর্ধমান বিভাজনকে তুলে ধরে, যখন পারমাণবিক ইস্যু ও আঞ্চলিক উত্তেজনা নিয়ে আন্তর্জাতিক আলোচনা অব্যাহত রয়েছে।
ইরানের বিরোধী শিবির বিভিন্ন প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী ও মতাদর্শিক ধারায় গভীরভাবে বিভক্ত-যার মধ্যে পাহলভির সঙ্গে সংশ্লিষ্ট রাজতন্ত্রী গোষ্ঠীও রয়েছে-এবং ইসলামি প্রজাতন্ত্রের ভেতরে তাদের সংগঠিত উপস্থিতি সীমিত।
এমআই/টিকে