© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ

শেয়ার করুন:
আজ আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৫ এএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় গত কয়েকদিন ধরে তাপমাত্রা অপরিবর্তিত ছিল। তবে আজ কিছুটা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা। এ ছাড়া শুষ্ক থাকতে পারে আবহাওয়া। পাশাপাশি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেডর্ক করা হয়েছে ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৩ শতাংশ। 

কেএন/টিকে
 

মন্তব্য করুন