রণজয়-শ্যামৌপ্তির বিয়ের মেনুতে কী কী ছিল?
ছবি: সংগৃহীত
০২:৩১ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
ফাল্গুনের গোধূলিতে টলিউডের দুই তারকা রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলী সাত পাকে বাঁধা পড়লেন। শুটিং ফ্লোরে একাধিক বছর ধরে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ককে ভরা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সেলিব্রেট করেছিলেন নবদম্পতি। বিয়ের প্রতিটি আয়োজনেই ছিল খাঁটি বাঙালির ছোঁয়া। ‘মেহেন্দি’ বা ‘সঙ্গীত’-এর আলাদা অনুষ্ঠান না রেখে, বাঙালি বাড়ির ধারা অনুসারে সাজানো হয়েছিল বিয়ের আসর।

অতিথি-অভ্যাগতদের জন্য রাখা হয়েছিল খাঁটি বাঙালি খাবারের আয়োজন। মেনুতে ছিল রাধাবল্লভী, ছোলার ডাল, সাদা ভাত, সোনামুগের ডাল, ঝুরঝুরে আলুভাজা, শুক্তো, পাবদার ঝাল, ভেটকি মাছ, চিকেন কষা ও মটন কষা। শেষপাতে ছিল চাটনি, পাপড়, স্পঞ্জের রসগোল্লা, মালাই চমচম, মাখা সন্দেশ এবং জিলিপি। এই আয়োজনের মাধ্যমে নবদম্পতি অতিথিদের যেন স্বাদ ও সংস্কৃতির এক মিলন উপহার দিয়েছেন।
বিয়েতে টলিউডের পরিচিত মুখরাও উপস্থিত ছিলেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সৃজিত মুখোপাধ্যায়সহ বহু শিল্পী নবদম্পতির আনন্দের সঙ্গে যুক্ত হন। আসর বসেছিল কলকাতার সার্দান অ্যাভিনিউয়ের একটি কমিউনিটি হলে, যেখানে সাদামাটা সাজসজ্জার মধ্যেও ছিল বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির ছোঁয়া।
পিআর/টিকে