© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রল সামলানোর টিপস দিলেন গায়ক শান

শেয়ার করুন:
ট্রল সামলানোর টিপস দিলেন গায়ক শান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৩ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একে অন্যকে ট্রল করা যেন ট্রেন্ডে পরিণত হয়েছে। বিশেষ করে শোবিজ তারকাদের এই বিপাকে বেশি পড়তে হয়। বিষয়টি নজর এড়াইনি বলিউড গায়ক শানেরও। তিনি টিপস দিয়েছেন ট্রল সামলানোর।

প্রায় প্রত্যেক তারকাদের কখনো না কখনো এই সমস্যার সম্মুখীন হতে হয়। কিছু কিছু ব্যক্তি জবাব দেন কেউ আবার চুপ করে থাকেন। সোশ্যাল মিডিয়ায় উপহাসের সম্মুখীন হয়ে নিজেকে কীভাবে সামলাবেন তার কৌশল বলে দিলেন গায়ক শান।

বিগত কয়েক দশক ধরে তিনি সঙ্গীত জগতের সঙ্গে ওতপ্রত ভাবে যুক্ত। তবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট করলেও কটাক্ষের সম্মুখীন বারবার হতে হয়েছে তাকেও। সম্প্রতি এমন একটি বিষয় নিয়ে লাইভে এসেছিলেন গায়ক, যেখানে তিনি জানিয়েছিলেন পুরো ব্যাপারটি কীভাবে তিনি হ্যান্ডেল করেন।



শান বলেন, ‘আমি পুরো ব্যাপারটা ভীষণভাবে উপভোগ করি। আমার মনে হয় দর্শকদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের এটা দুর্দান্ত একটা উপায়। তবে সমাজমাধ্যমকে আমি গুরুত্ব সহকারে দেখি না।’

তিনি আরও বলেন, ‘এমন কিছু মানুষ আপনার সামনে আসবেই যারা অহেতুক আপনাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমি বুঝতে পেরেছি এইসব মন্তব্যের কোন অর্থ নেই। তাই এখন অন্যকে বোঝানোর থেকে আমি নিজেকে বোঝানো বেশি পছন্দ করি। ভালো মন্তব্যের প্রশংসা করি এবং খারাপ মন্তব্যগুলোকে উপেক্ষা করি আমি।’

এসএন 

মন্তব্য করুন