হিন্দি গান নিয়ে হাজির মেজবা!
ছবি: সংগৃহীত
০৯:২৬ পিএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলা, হিন্দি ও ইংরেজি তিন ভাষাতেই নিয়মিত গান চর্চা করে থাকেন সংগীতশিল্পী মেজবা শরীফ। সম্প্রতি তিনি একসঙ্গে প্রকাশ করেছেন তিনটি নতুন গান, যা ইতিমধ্যেই ডিজিটাল প্ল্যাটফর্মে উন্মুক্ত হয়েছে।
নতুন গানগুলো অডিও আকারে স্পটিফাই, আইটিউনস, অ্যামাজন মিউজিক ও ইউটিউবসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে শুনতে পারছেন শ্রোতারা।
প্রকাশিত তিন গানের মধ্যে একটি হিন্দি গান ‘ও মেরি রাজা’।
গানটির কথা লিখেছেন মুম্বাইভিত্তিক শিল্পী নাভারাঙিনি। সুর করেছেন কিশোর কাকাদি এবং সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ।

এছাড়া একই সঙ্গে মুক্তি পেয়েছে দুটি বাংলা গান- ‘মিয়া হাবিবি’ এবং ‘তুমি আমার জানের জান’। এই দুটি গানের কথা ও সুর নিজেই করেছেন মেজবা শরীফ, সংগীতায়োজনেও ছিলেন রেজওয়ান শেখ।
গায়কের ভাষ্য, দেশের বাইরে থেকেও ডিজিটাল মাধ্যমের সাহায্যে বিশ্বজুড়ে শ্রোতাদের কাছে পৌঁছাতে পারা তাঁর কাছে বড় প্রাপ্তি। সামনে আরো নতুন গান নিয়ে আসার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
এর আগে ‘নিশ্বাসে বিশ্বাসে’, ‘লাগছে দিলে চোট’, ‘এই পৃথিবী’ এবং ‘আমি তোমার মন’-এর মতো গান দিয়ে শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন মেজবা শরীফ।
এমকে/টিএ