© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাবার প্রয়াণে স্ত্রীকে নিয়ে দিল্লি ছুটলেন সিদ্ধার্থ

শেয়ার করুন:
বাবার প্রয়াণে  স্ত্রীকে নিয়ে দিল্লি ছুটলেন  সিদ্ধার্থ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৬ এএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

সিদ্ধার্থ মালহোত্রা সদ্য বাবা হয়েছেন। স্ত্রী কিয়ারা আদভানি ও মেয়ে সারায়াকে নিয়ে মুম্বাইয়ে সংসার পেতেছেন অভিনেতা। যদিও গত তিন বছর ধরে তেমন কোনও হিট্‌ ছবি নেই তাঁর হাতে।

তাঁর শেষ ছবি ‘পরম সুন্দরী’ । সেটিও ব্যর্থ তার পর খানিকটা কাজ থেকে বিরতিতেই রয়েছেন সিদ্ধার্থ। যদিও স্ত্রী কিয়ারার ঝুলি ভর্তি কাজ। এর মাঝে দুঃসংবাদ মালহোত্রা পরিবারে। স্ত্রী কিয়ারাকে নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিনেতা।



সিদ্ধার্থ পেশার কারণে মুম্বাইয়ে থাকলেও তাঁর পরিবার রয়েছে দিল্লিতে। মঙ্গলবার সন্ধ্যায় প্রয়াত হয়েছেন অভিনেতার বাবা সুনীল মালহোত্রা। দীর্ঘদিন ধরেই অসুস্থ তিনি। সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে হুইলচেয়ারে বসিয়ে নিয়ে আসা হয় তাঁকে। সূত্রের খবর, বাবার প্রয়াণে ভেঙে পড়েছেন অভিনেতা। জানা গিয়েছে, দিল্লিতেই শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। সিদ্ধার্থ বরাবরই বলে এসেছেন, তাঁর বাবাই তাঁর জীবনের অনুপ্রেরণা। বাবাকে নিজের ‘জীবনের হিরো’র তকমা দিয়েছেন একাধিক বার।

সিদ্ধার্থের বাবা ছিলেন মার্চেন্ট নেভির ক্যাপ্টেন। অভিনেতা বার বার স্বীকার করেছেন, বাবা-মায়ের কারণেই বরাবর মাটির কাছাকাছি থাকতে পেরেছেন।

এমআই/এসএন

মন্তব্য করুন