© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অভিনেত্রী নাসিমা খানের ছেলে নিখোঁজ

শেয়ার করুন:
অভিনেত্রী নাসিমা খানের ছেলে নিখোঁজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১১ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
এক সময় রূপালি পর্দায় যিনি ছিলেন আত্মবিশ্বাসী ও দৃপ্ত, আজ সেই নাসিমা খান কেবলই এক অসহায় মা। ছেলেকে হারিয়ে চোখের জল যেন থামছেই না। নিখোঁজ সন্তানের খোঁজে ছুটে ফিরছেন চারদিক।

গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় আশুলিয়া থানাধীন ভাদাইল এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন নাসিমা খানের ছোট ছেলে নাবিল নাসির কুশল। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পরও সন্ধান মেলেনি তার। এদিকে ছেলেকে হারিয়ে পুরোপুরি ভেঙে পড়েছেন অভিনেত্রী। পরিবারের পক্ষ থেকে আশুলিয়া থানায় করা হয়েছে একটি সাধারণ ডায়েরি।



অভিনেত্রীর ভাষ্যমতে, কুশল সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। মানসিক সমস্যার কারণে হয়তো নিজের ঠিকানা স্পষ্ট করে বলতে পারবেন না তিনি। সহজসরল ছেলেটি যেন কোনো দুষ্ট লোকের পাল্লায় না পড়ে, কেউ যেন তাকে খারাপ কিছু না করে- সেই প্রার্থনাই করছেন মা।

ছেলেকে নিরাপদে ফিরে পাওয়ার আকুতিতে কান্নাজড়িত কণ্ঠে নাসিমা জানান, ছেলের জন্য অন্তরটা পুড়ে যাচ্ছে তার। কোথায় আছে, কার কাছে আছে, কী খাচ্ছে- এসব ভেবেই কষ্ট পাচ্ছেন তিনি।

যে কোনো কিছুর মূল্যে ছেলেকে ফিরে পেতে চান এক সময়ের দাপুটে এই অভিনেত্রী। কেউ কুশলের সন্ধান পেলে আশুলিয়া থানায় কিংবা পরিবারের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানান তিনি।

এসএন 

মন্তব্য করুন