© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শ্বশুরের মৃত্যুতে কিয়ারার আবেগঘন বার্তা

শেয়ার করুন:
শ্বশুরের মৃত্যুতে কিয়ারার আবেগঘন বার্তা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২২ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা–র পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর বাবা সুনীল মালহোত্রা–র মৃত্যুর পর আবেগঘন বার্তা দিয়ে আলোচনায় এসেছেন পুত্রবধূ কিয়ারা আদভানি। শ্বশুরের স্মৃতিচারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গভীর অনুভূতির প্রকাশ ঘটান এই অভিনেত্রী।

জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি প্রয়াত হন সুনীল মালহোত্রা। বাবার মৃত্যুসংবাদ পাওয়ার পরপরই স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে দিল্লিতে পৌঁছান সিদ্ধার্থ মালহোত্রা, যেখানে তাঁদের পারিবারিক বাসভবন অবস্থিত। হঠাৎ এই শোকসংবাদে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন তিনি।



শ্বশুরকে স্মরণ করে কিয়ারা তাঁর বিয়ের দিনের একটি বিশেষ ছবি প্রকাশ করেন। দীর্ঘ বার্তায় তিনি লেখেন, প্রথম দিন থেকেই তাঁকে পরিবারের সদস্যের মতো আপন করে নিয়েছিলেন শ্বশুর। স্নেহ, ভালোবাসা আর আন্তরিকতায় কখনও কোনো খামতি রাখেননি। পরিবারের প্রতি তাঁর দায়বদ্ধতা ও নিঃস্বার্থ ভালোবাসার কথা তুলে ধরে কিয়ারা জানান, এই স্মৃতিগুলো ভবিষ্যৎ প্রজন্মের মধ্যেও বেঁচে থাকবে। পোস্টের শেষ অংশে তিনি লেখেন, “তুমি আমার সঙ্গেই থাকবে, ভীষণ মনে পড়বে তোমায়, চিরশান্তিতে থেকো।”

সুনীল মালহোত্রার মৃত্যুসংবাদ প্রকাশের পর বলিউড অঙ্গন থেকেও শোকবার্তা আসে। অভিনেত্রীর পোস্ট ঘিরে ভক্ত-অনুরাগীদের মাঝেও ব্যাপক আবেগের সঞ্চার হয়। পারিবারিক সুখের মধ্যেই হঠাৎ নেমে আসা এই শোক তাঁদের জীবনে এক গভীর ছন্দপতন তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এমকে/টিএ

মন্তব্য করুন