© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দিশা পাটানির বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার বিষ্ণোই-ঘনিষ্ঠ!

শেয়ার করুন:
দিশা পাটানির বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার বিষ্ণোই-ঘনিষ্ঠ!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৭ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউড অভিনেত্রী দিশা পাটানিরর বাড়ির সামনে গুলিচালনার ঘটনায় নতুন মোড় এল তদন্তে। গত বছরের সেপ্টেম্বর মাসে গভীর রাতে উত্তরপ্রদেশের বরেলীতে তাঁর বাড়িকে লক্ষ্য করে পরপর গুলি ছোড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল বিনোদন জগৎ থেকে প্রশাসনিক মহল পর্যন্ত। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার গ্রেফতার হল কুখ্যাত গ্যাংস্টার চক্রের এক ঘনিষ্ঠ সহযোগী, যা পুরো মামলাকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই-এর ঘনিষ্ঠ মেহফুজ় ওরফে ববি কবুতরকে রাজধানী সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, তিনি সরাসরি গুলি না চালালেও আগ্নেয়াস্ত্র সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন। বিদেশ থেকে আনা অস্ত্র দুষ্কৃতীদের হাতে পৌঁছে দেওয়ার কাজেই নাকি তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে দিল্লি পুলিশ।



ঘটনাটি ঘটে ১২ সেপ্টেম্বর মধ্যরাতে। অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি এসে দিশার বাড়িকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। পরে এই ঘটনার দায় স্বীকার করে আর এক কুখ্যাত অপরাধী গোল্ডি ব্রার। তাদের দাবি ছিল, দিশার দিদি খুশবু পাটানি নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। এই ঘটনার পরই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে ফোন করে অভিনেত্রীর পরিবারকে নিরাপত্তার আশ্বাস দিয়েছিলেন।

এর আগে এই মামলায় একাধিক দুষ্কৃতী গ্রেপ্তাতার হলেও ববির গ্রেপ্তার তদন্তে নতুন দিক খুলে দিয়েছে বলেই মনে করছেন তদন্তকারীরা। বিনোদন জগতের তারকাদের নিরাপত্তা ও অপরাধচক্রের যোগসূত্র নিয়ে আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার জট খুলতে এখন পুলিশের জেরা ও পরবর্তী আইনি প্রক্রিয়ার দিকেই তাকিয়ে সকলের নজর।

পিআর/এসএন

মন্তব্য করুন