জকসুর আয়োজনে রমজানের স্বাগত মিছিল
ছবি: সংগৃহীত
১১:৫৪ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু)। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাদ মাগরিব জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়।
এময় 'আহলান সাহলান,মাহে রমাদান',‘রমজানের পবিত্রতা রক্ষা করো,করতে হবে' নারায়ে 'তাকবির,আল্লাহু আকবার'সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মিছিলে অংশ নেওয়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ইয়ামিন হোসেন বলেন,পবিত্র রমজানের মাস মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি বড় নেয়ামত।
রমজানের আমেজকে বাড়িয়ে দিতে জকসু স্বাগত মিছিলের উদ্যোগ গ্রহণ করায় তাদেরকে ধন্যবাদ জানাই।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলাম বলেন, “রমজানকে কেন্দ্র করে সকল প্রকার কালোবাজারির হাত থেকে বাজারকে রক্ষা করে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি। রমজানে শিক্ষার্থীদের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার জন্য জবি প্রশাসনকে কার্যকরী ভূমিকা রাখতে হবে।”
জিএস আব্দুল আলিম আরিফ বলেন, “মহান আল্লাহর কাছে শুকরিয়া যে তিনি আরও একটি রমজান আমাদেরকে উপহার দিয়েছেন। উপস্থিত সকলের নিকট আহ্বান, আপনারা সকলেই রমজানের পবিত্রতা রক্ষা করুন। পাশাপাশি নবগঠিত সরকারের নিকট অনুরোধ,আপনারা সকল প্রকার সিন্ডিকেট ভেঙে দিয়ে বাজার নিয়ন্ত্রিত করুন,দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করুন।”
স্বাগত মিছিলে আরও উপস্থিত ছিলেন জকসুর এজিএস মাসুদ রানা, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক নুর নবী, সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।
আরআই/টিএ