পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন
ছবি: সংগৃহীত
০৫:০২ এএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নিজের এক্স পোস্টে তিনি খলিলুর রহমানকে অভিনন্দন জানান।
এস জয়শঙ্কর লিখেছেন, তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একযোগে কাজ করার অপেক্ষায় আছেন। বাংলাদেশ ও ভারতের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য তিনি পারস্পরিক সহযোগিতা এগিয়ে নিতে চান।
দুই প্রতিবেশি দেশের দীর্ঘদিনের ও বহুমাত্রিক সম্পর্কের ওপর জোর দিয়ে জয়শঙ্কর আশা প্রকাশ করেন, অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে দ্বিপক্ষীয় সম্পৃক্ততা অব্যাহত থাকবে এবং আরও বাড়বে।
মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ দিনের মাথায় সরকার গঠন করেছে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। সে মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে খলিলুর রহমানকে।
এসএস/টিএ