© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজও সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শেয়ার করুন:
আজও সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৭ এএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবারও (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অফিস করবেন।

গতকালও তিনি সচিবালয়ে অফিস করেছেন। নতুন সরকার দায়িত্ব গ্রহণের আগে থেকেই সচিবালয়ে প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যালয় প্রস্তুত করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় এবং যমুনার মেরামতের কাজ এখনো শেষ না হওয়ায় কয়েকদিন সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী।

আজ সকাল সাড়ে ১১টায় ফ্যামিলি কার্ড বিতরণের কর্ম পরিকল্পনা নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করবেন তিনি। এরপর দুপুর ২টায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং নদী, খাল খনন, জলাধার পুনরুদ্ধারে আন্তঃমন্ত্রণালয় সভা করবেন তিনি।

এসকে/এসএন

মন্তব্য করুন