© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৮ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার পর সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান তারেক রহমান। সেখানে সাড়ে ১১টার পর ফ্যামিলি কার্ড বিতরণের কর্ম পরিকল্পনা নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শুরু হয়।

প্রধানমন্ত্রীর কর্মসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৯টায় এনএসআই মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, ১০টায় ডিজিএফআই মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ, সাড়ে ১০টায় তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এরপর সাড়ে ১১টায় ‘ফ্যামিলি কার্ড’ চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শুরু হয়।

এছাড়া দুপুর ২টায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচিবিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা হবে।

এসএন 

মন্তব্য করুন