© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রমজান শুরুতেই নকল নখ খুললেন হিনা খান

শেয়ার করুন:
রমজান শুরুতেই নকল নখ খুললেন হিনা খান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৫ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
চাঁদ দেখার আনন্দের সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল পবিত্র রমজান। প্রথম দিনেই সমাজমাধ্যমে শুভেচ্ছা ও প্রার্থনার বার্তায় ভরে উঠল অনুরাগীদের পাতা। বলিউড অভিনেত্রী হিনা খান, প্রাক্তন অভিনেত্রী সানা খান এবং কৌতুকশিল্পী মুনব্বর ফারুকী বছরের প্রথম সেহরির অভিজ্ঞতা ভাগ করে নিলেন নিজেদের অনুরাগীদের সঙ্গে।

দীর্ঘ দিন ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন হিনা। কঠিন সময়েও ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি তিনি। রমজান উপলক্ষে তাঁর বার্তাও ছিল গভীর আবেগে ভরা। অনুরাগীদের উদ্দেশে লিখেছেন, আল্লাহ যেন সকলের প্রার্থনা কবুল করেন, চোখের জল যেন পাপ ধুয়ে দেয়। শুধু বার্তাই নয়, রমজান শুরুর আগে একটি ব্যক্তিগত সিদ্ধান্তও নিয়েছেন তিনি। হাতে করা কৃত্রিম নখ খুলে ফেলেছেন। গভীর রাতে, প্রায় সাড়ে দুইটার সময় এক পোস্টে জানান, সেহরির আগে পরিশ্রম করে সব নখ খুলে ফেলতে পেরেছেন। পবিত্র মাসকে স্বাগত জানাতে তাঁর এই প্রস্তুতি নজর কেড়েছে অনুরাগীদের।



অন্যদিকে সানা খান দীর্ঘ একটি পোস্টে রমজানের তাৎপর্য তুলে ধরেছেন। অভিনয়জগৎ থেকে সরে এসে তিনি এখন ধর্মচর্চায় মন দিয়েছেন। মুফতি আলমকে বিয়ের পর তাঁকে আরও সক্রিয়ভাবে ধর্মীয় অনুশীলনে দেখা যায়। তবে সানার দাবি, কোনও চাপ নয়, নিজের উপলব্ধি থেকেই তিনি এই পথ বেছে নিয়েছেন। তাঁর কথায়, নিয়মিত প্রার্থনাই মানুষকে সঠিক পথে রাখে। অনুরাগীদেরও প্রতিদিন প্রার্থনা করার পরামর্শ দিয়েছেন তিনি।

মুনব্বর ফারুকীও প্রথম সেহরির অনুভূতি ভাগ করে নিয়েছেন। রমজানের শুরুতেই তারকাদের এই আত্মশুদ্ধির আহ্বান এবং আধ্যাত্মিক বার্তা সমাজমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। পবিত্র এই মাসে আত্মসংযম, কৃতজ্ঞতা আর প্রার্থনার মাধ্যমে নতুন করে নিজেকে গড়ে তোলার বার্তাই যেন ছড়িয়ে দিলেন তাঁরা।

পিআর/টিএ

মন্তব্য করুন