© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কোন বিতর্কে এত দিন আটকে ছিল ‘কেনেডি’ ছবির মুক্তি?

শেয়ার করুন:
কোন বিতর্কে এত দিন আটকে ছিল  ‘কেনেডি’ ছবির মুক্তি?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২২ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েও দেশে মুক্তি পায়নি ছবি। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ওটিটি মঞ্চে আসছে পরিচালক অনুরাগ কাশ্যপ-এর ছবি ‘কেনেডি’। কিন্তু এই মুক্তির পথ মোটেই সহজ ছিল না। বিতর্ক, প্রযোজক সংস্থার সঙ্গে মতপার্থক্য, আর বাজারকেন্দ্রিক চাপে একসময় ছবিটি নিয়ে সমস্ত প্রত্যাশাই ছেড়ে দিয়েছিলেন নির্মাতা।

২০২৫ সালের জানুয়ারিতে এক সাক্ষাৎকারে অনুরাগ জানান, তাঁর একাধিক ছবির মুক্তি অনিশ্চয়তার মধ্যে পড়ে আছে। ‘কেনেডি’ নিয়েও আর কোনও আশাবাদ রাখেননি তিনি। মানসিকভাবে ছবিটি থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন। সেই সময় চলচ্চিত্রজগতের বর্তমান পরিবেশ নিয়ে হতাশার কথাও প্রকাশ করেন। তাঁর মতে, যে ধরনের ছবি তৈরি করে তিনি পরিচিতি পেয়েছিলেন, এখন সেই ধরনের কাজ করা ক্রমশ কঠিন হয়ে উঠছে। ব্যবসা ও শেয়ারের অঙ্কই নাকি আজ সবকিছুর মাপকাঠি।



আন্তর্জাতিক মঞ্চে সাড়া ফেললেও দেশে মুক্তি না পাওয়ার পেছনে প্রযোজনা সংস্থার সঙ্গে মুনাফা-সংক্রান্ত মতবিরোধ ছিল বলেই ইঙ্গিত দেন তিনি। এমনকি পরিস্থিতি এতটাই জটিল হয়েছিল যে, মুম্বই ছেড়ে চলে যাওয়ার কথাও ভেবেছিলেন অনুরাগ।

এর পাশাপাশি ছবিটি ঘিরে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগও উঠেছিল একটি নির্দিষ্ট সম্প্রদায়ের তরফে। সেই বিতর্কও মুক্তির পথে বড় বাধা হয়ে দাঁড়ায়।

অবশেষে সব জট কাটিয়ে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির দিন স্থির হয়েছে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সানি লিওনি, রাহুল ভট্ট এবং মেঘা বর্মণ। দীর্ঘ অনিশ্চয়তার পর ‘কেনেডি’ এখন দর্শকের সামনে আসতে প্রস্তুত।

ঝড়ঝাপটার এই যাত্রাপথ যেন আবারও মনে করিয়ে দিল, আন্তর্জাতিক প্রশংসা পেলেই দেশে মুক্তির নিশ্চয়তা মেলে না। শিল্প আর ব্যবসার টানাপোড়েনের মাঝেই কখনও কখনও আটকে যায় একেকটি ছবি।

পিআর/টিএ

মন্তব্য করুন