© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাত্র ৬ দিন যেতেই ক্যামেরার সামনে ফিরে এলেন অভিনেত্রী শ্যামৌপ্তি

শেয়ার করুন:
মাত্র ৬ দিন যেতেই ক্যামেরার সামনে ফিরে এলেন অভিনেত্রী শ্যামৌপ্তি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৩ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
মাত্র ছয় দিন পেরোলেই ক্যামেরার সামনে ফিরে এলেন অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিনে রণজয় বিষ্ণুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার পর ঘরোয়া অনুষ্ঠান সেরে জীবন শুরু করেছিলেন নববধূ হিসেবে। কিন্তু শ্যামৌপ্তির পেশাগত উৎসাহ এতই বেশি যে, সোজা দক্ষিণ কলকাতার উইন্ডোজ প্রযোজনা সংস্থার অফিসে পৌঁছে যোগ দিলেন নিজের প্রথম ফিচার ফিল্ম ‘ফুল পিসি ও এডওয়ার্ড’-এর ডাবিং কাজে।

অভিনেত্রী জানান, এটি তার কেরিয়ারের প্রথম ছবি এবং প্রথম যে কোনও কিছুই ভীষণ স্পেশাল হয়। এই অভিজ্ঞতা সুন্দর হলে তা সারাজীবন মনের মণিকোঠায় রয়ে যায়। বিয়ের দিনও তিনি সিনেমার লুক প্রকাশ্যে আনেন পরিচালক-প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায়-এর মাধ্যমে।



ছবিতে সোহিনী সেনগুপ্ত, অর্জুন চক্রবর্তী, অনামিকা সাহা, রাইমা সেন, সাহেব চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনন্যা চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, ঋষভ বসু এবং সৌম্য মুখোপাধ্যায়-এর সঙ্গে তিনি কাজ করছেন।

নবপরিণীতা শ্যামৌপ্তির মতে, বড়পর্দায় প্রথম কাজ সবসময় বিশেষ অনুভূতি দেয়। ডাবিং শেষ করে ছবির রিলিজের প্রতীক্ষা করছেন তিনি। সকলের প্রতিক্রিয়া জানার আগ্রহে তিনি এখন অপেক্ষায় রয়েছেন, নতুন জীবন আর নতুন পেশা দুটোকেই আনন্দের সঙ্গে উপভোগ করছেন।

পিআর/টিএ


মন্তব্য করুন