সুপ্রিম কোর্টের নির্দেশে পাল্টে যাচ্ছে নীরজ পাণ্ডের ‘ঘুষখোর পণ্ডিত’ ছবির নাম
ছবি: সংগৃহীত
০৯:৪৪ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
নীরজ পাণ্ডে সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করে জানিয়েছেন যে, বিতর্কিত নাম ‘ঘুষখোর পণ্ডিত’ এবং সেই সংক্রান্ত সমস্ত প্রচারমূলক পরিকল্পনা প্রত্যাহার করা হয়েছে। নতুন নাম এখনও চূড়ান্ত হয়নি, তবে নির্মাতা আশ্বাস দিয়েছেন এটি আগের মতো বিতর্কিত বা উস্কানিমূলক হবে না।

বিচারপতি বি ভি নাগরত্না এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চের পর্যবেক্ষণ অনুযায়ী, সংবিধানের ১৯(১)(এ) ধারায় বাকস্বাধীনতা থাকলেও জনশৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থে যুক্তিসঙ্গত বিধিনিষেধ প্রযোজ্য। আদালত নির্দিষ্ট করেছে, বিনোদনের নামে সমাজের কোনও অংশকে অপমান করা যাবে না।
সুপ্রিম কোর্ট পিটিশন খারিজ করে দিলে নির্মাতার ইতিবাচক পদক্ষেপের সন্তোষ প্রকাশ করা হয়। মনোজ বাজপেয়ী মনোজ বাজপেয়ী অভিনীত এই থ্রিলারের নতুন নাম প্রকাশিত হওয়ার অপেক্ষা।
পিআর/টিএ