ইলভিশ যাদবের শো ঘিরে তুমুল বিতর্ক!
ছবি: সংগৃহীত
০৯:৫৩ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
ইলভিশ যাদবের ‘এনগেজড সিজন ২’ শোটি সম্প্রতি জিও হটস্টারে শুরু হলেও ইতিমধ্যেই তুমুল বিতর্কের জন্ম দিয়েছে। শোয়ে স্বল্পবসনা মহিলাদের শরীরের বিভিন্ন অংশে কাদা বা বরফ লাগিয়ে পুরুষ প্রতিযোগীদের দিয়ে ঘষে পরিষ্কার করানো হচ্ছে।
নেটবাসিন্দাদের একাংশ এই উদ্ভট টাস্কগুলোকে ‘অশ্লীল’ হিসেবে অভিহিত করেছেন। অনেকেই অভিযোগ করেছেন, এমন রিয়ালিটি শো ভারতীয় সংস্কৃতিকে কলুষিত করছে এবং যুবসমাজকে বিপজ্জনক বার্তা দিচ্ছে।

শোয়ে কন্টেন্টের এ ধরনের আচরণের জন্য সঞ্চালক ইলভিশ যাদব এবং জিয়া শঙ্করকেও সমালোচনার মুখে পড়তে হচ্ছে। ‘হাউস অফ লাভ’ ফরম্যাটে প্রতিযোগীদের প্রেম বা আবেগ দেখানোর নামের আড়ালে এ ধরনের উদ্ভট টাস্ক করানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
পিআর/টিএ