চাঞ্চল্যকর এক ঘটনা প্রকাশ্যে আনলেন প্রিয়াঙ্কা চোপড়া!
ছবি: সংগৃহীত
১০:৫১ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
দিল্লি সফরের একটি স্মৃতিময় রাতের ঘটনা শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আসন্ন ছবি ‘দ্য ব্লাফ’-এর প্রচারের সময় প্রিয়াঙ্কা জানান, মাত্র ১১ বছর বয়সে একটি হোটেলের পথে তাঁর মা মধু চোপড়া চালককে এমনভাবে আটকিয়েছিলেন যে পুরো রাতটি প্রিয়ঙ্কার কাছে এখনো ভুলে যাওয়ার নয়।
প্রিয়াঙ্কা বলেন, “আমরা একটি ক্যাবে ছিলাম। রাত প্রায় ১১টা। হঠাৎ দেখি, মা চালকের গলা চেপে ধরেছেন। তিনি বললেন, ‘মূল রাস্তায় এখনই গাড়ি ফিরিয়ে নাও।’ চালক শর্টকাট নিতে চাইলেও মা বাধা দেন। এমনকি চালককে এক চড়ও দিয়েছিলেন।” প্রিয়ঙ্কার মনে হয়েছে, মায়ের এমন রূপ আগে কখনো দেখেননি। এই অভিজ্ঞতা প্রিয়ঙ্কাকে তার আসন্ন চরিত্র ‘ব্লাডি মেরি’কে ফুটিয়ে তোলায় সহায়তা করেছে।

ছবিতে প্রিয়াঙ্কা প্রাক্তন জলদস্যু ‘এরসেল ব্লাডি মেরি বোডেন’-এর চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি লস অ্যাঞ্জেলসে ছবির প্রচারে কার্ল আরবান সহ প্রিয়ঙ্কা নজর কেড়েছেন। প্রিয়াঙ্কা জানিয়েছেন, মা মধু চোপড়ার সাহসী রূপই তাকে চরিত্রে আত্মবিশ্বাসী করে তুলেছে।
এই ঘটনা শুধু ব্যক্তিগত এক স্মৃতি নয়, বরং প্রিয়াঙ্কার অভিনয় যাত্রায় প্রভাব ফেলার একটি মুহূর্ত হিসেবেও দেখা যায়। প্রিয়াঙ্কা চোপড়ার এই অনবদ্য স্মৃতি সমালোচকদের কাছে প্রিয়াঙ্কার পেশাগত দক্ষতারও প্রমাণ দিচ্ছে।
পিআর/টিএ