© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জাইমা ও জুবাইদা রহমান

শেয়ার করুন:
এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জাইমা ও জুবাইদা রহমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৩ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
রাজধানীর ভাসানটেক এলাকায় নারী ও এতিম শিশুদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ও স্ত্রী ডা. জুবাইদা রহমান।

পবিত্র রমজান উপলক্ষে ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা ও হাফেজিয়া মাদরাসায় পুরো মাসজুড়ে ইফতার, রাতের খাবার ও সাহরি সরবরাহের উদ্যোগের অংশ হিসেবে তারা আজকের ইফতার মাহফিলে যোগ দেন।

এলাকার এতিম শিশু ও বয়োজ্যেষ্ঠ নারীরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

মাহফিলে জাইমা রহমান শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন প্রশ্ন শোনেন।

ইফতার মাহফিলে অংশ নেওয়া নারীদের সঙ্গেও কথা বলেন জাইমা ও তার মা জুবাইদা রহমান।

ইফতারের আগে সবাই মিলে দোয়া ও মোনাজাত করেন এবং পরে একসঙ্গে ইফতার করেন তারা।

টিজে/টিএ 

মন্তব্য করুন