© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খ্রিষ্টান ধর্মাবলম্বী হয়েও রমজানে কী বার্তা দিলেন থালাপতি বিজয়?

শেয়ার করুন:
খ্রিষ্টান ধর্মাবলম্বী হয়েও রমজানে কী বার্তা দিলেন থালাপতি বিজয়?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৫ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
পবিত্র রমজান মাসের শুরুতেই ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা দিলেন ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহে রমজানের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সবার সুখ ও সাফল্য কামনা করেন এ অভিনেতা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক্স হ্যান্ডেলে বিজয় লেখেন,

আল্লাহ তোমাদের সকলকে সুখ ও সাফল্য দান করুন এবং তোমাদের সঠিক পথে পরিচালিত করুন, শুভ রমজান।

এরপরই লেখার সঙ্গে হার্ট সাইনের পাশাপাশি একটি কাবা ঘরের ইমোজি জুড়ে দেন।
 
সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় নেটিজেনদের প্রশংসার বন্যার ভাসছেন থালাপতি বিজয়। তার উদার ও অসাম্প্রদায়িক সত্তা হৃদয় ছুঁয়েছে ভক্তদের।
 
ব্যক্তিজীবনে খ্রিষ্টান ধর্মাবলম্বী হলেও অন্যান্য ধর্মের প্রতি সমান শ্রদ্ধা রাখেন থালাপাতি বিজয়। যে কারণে প্রতি রমজানেই নায়ককে দেখা যায় বড় পরিসরে ইফতার পার্টির আয়োজন করতে।
 

গত বছর প্রায় তিন হাজার মানুষের জন্য বড় পরিসরে ইফতার পার্টির আয়োজন করেন বিজয়। ১৫টি স্থানীয় মসজিদের ইমামদের উপস্থিতিতে সে ইফতার পার্টিতে ইসলামি পোশাকে মাথায় টুপি পরে অংশ নেন। অভিনেতার নামাজের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন তৈরি করে গত বছর।

প্রসঙ্গত, বর্তমানে বিজয় থালাপাতি ব্যস্ত সময় পার করছেন তার সম্ভাব্য শেষ সিনেমা ‘জন নায়ক’ নিয়ে। সিনেমাটি দীর্ঘদিনের আইনি জটিলতা কাটিয়ে উঠেছে। মাদ্রাজ হাইকোর্টের ইতিবাচক সিদ্ধান্তে সিনেমাটির মুক্তি এখন কেবল সময়ের অপেক্ষা।

পিআর/টিকে

মন্তব্য করুন