© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রেমিকাকে নিয়ে সেলিম খানকে দেখতে হাসপাতালে আমির খান

শেয়ার করুন:
প্রেমিকাকে নিয়ে সেলিম খানকে দেখতে হাসপাতালে আমির খান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩২ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খানের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাজির হলেন আমির খান। বৃহস্পতিবার তিনি তাঁর প্রেমিকা গৌরি স্প্রাটকে সঙ্গে নিয়ে হাসপাতালে যান।

জানা গেছে, মস্তিষ্কে সামান্য রক্তক্ষরণের কারণে ১৭ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয় ৯০ বছর বয়সী এই বর্ষীয়ান লেখককে। তাঁর পরিবারের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় ব্যক্তিগতভাবে দেখা করতে যান আমির।

কিছু সময় সেখানে কাটিয়ে পরে প্রেমিকাসহ হাসপাতাল থেকে বের হতে দেখা যায় তাঁকে।

এদিন অভিনেত্রী শিল্পা শেঠিও মা সুনন্দা শেঠিকে সঙ্গে নিয়ে সেলিম খানের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান। এর আগে সঞ্জয় দত্ত, জাভেদ আখতারসহ সহ চলচ্চিত্র জগতের একাধিক পরিচিত মুখ হাসপাতালে গিয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন।



চিকিৎসকদের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে একটি ছোট অস্ত্রোপচার করা হয়।

বর্তমানে তিনি ভেন্টিলেটরে আছেন, তবে শারীরিক অবস্থা স্থিতিশীল।

চিকিৎসক ডা. জলিল পার্কার জানিয়েছেন, মস্তিষ্কে সামান্য রক্তক্ষরণ হয়েছিল। অস্ত্রোপচার সফল হয়েছে এবং ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে। বয়সজনিত কারণে সুস্থ হতে কিছুটা সময় লাগতে পারে বলেও জানান তিনি।

হাসপাতালে ভর্তি হওয়ার সময় তাঁর রক্তচাপ বেশ বেশি ছিল এবং কিছু ঝাঁকুনিও অনুভব করছিলেন। দ্রুত চিকিৎসা দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এসকে/টিকে

মন্তব্য করুন