কন্যাসন্তানের মা হলেন গায়িকা অবন্তি সিঁথি
ছবি: সংগৃহীত
০৪:৫২ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
কন্যাসন্তানের মা হয়েছেন সংগীতশিল্পী অবন্তী সিঁথি। সামাজিক যোগাযোগমাধ্যমে সাত দিন পর মা হওয়ার খবরটি জানান এই সঙ্গীতশিল্পীর নিজেই। মেয়ের নাম রেখেছেন অনুশ্রী। অবন্তী সিঁথি বলেন, ‘অদ্ভুত ঘোরের মধ্যে দিয়ে গেছে এই কয়েক দিন। একটা ছোট্ট জীবন্ত পুতুল আমার কোলে ঘুমায়। তাকে ঘিরে আমাদের সারা দিন সারা রাত একাকার হয়ে থাকে।’

গায়িকা অবন্তি সিঁথি ২০২৩ সালের শেষ দিকে লন্ডনপ্রবাসী অমিত দের সঙ্গে বিয়ে হয়। দে লন্ডনপ্রবাসী, সেখানকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। নতুন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী অবন্তী সিঁথি। ভারতীয় টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান সারেগামাপা খ্যাত এই শিল্পী সম্প্রতি বেশ কিছু গান গেয়ে আলোচনায় এসেছেন। ২০২৩ সালের তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা গায়িকা বিভাগে নির্বাচিত হয়েছেন।
এবি/টিএ