সম্বন্ধ করে বিয়ে করছেন ম্রুণাল ঠাকুর!
ছবি: সংগৃহীত
০৫:৩৭ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
বিয়ে নিয়ে চর্চা যেন পিছু ছাড়ছেই না অভিনেত্রী ম্রুণাল ঠাকুর-এর। সম্প্রতি দক্ষিণী তারকা ধানুশ-এর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এমনকি বিয়ের কথাও শোনা যায় কানাঘুষোয়। তার মাঝেই পরিবার থেকে বিয়ের চাপের কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী নিজেই।
এই মুহূর্তে নিজের নতুন ছবি দো দিওয়ানে সেহের মে-র প্রচারে ব্যস্ত মৃণাল। সেখানেই এক সাক্ষাৎকারে খোলামেলা আড্ডায় উঠে আসে তাঁর ব্যক্তিজীবনের প্রসঙ্গ। অভিনেত্রীর কথায়, বাড়িতে এখন প্রায় রোজই বিয়ের আলোচনা। বাবা নাকি সরাসরি বলেছেন, এবার থিতু হওয়ার সময় এসেছে। উত্তরে ম্রুণাল ঠাকুর মজা করেই বাবাকে বলেছেন, তাঁর জন্য ভাল পাত্র খুঁজে দিতে। কিন্তু প্রশ্ন উঠেছে, পাত্র কোথায়? সেই প্রশ্নের উত্তর নাকি এখনও মেলেনি।

সম্বন্ধ করে বিয়ের বিষয়ে তাঁর স্পষ্ট বক্তব্য, এতে ভয় পাওয়ার কিছু নেই। তবে শুধুই বিয়ে করার জন্য বিয়ে করা তাঁর স্বভাবে নেই। দু’জন মানুষের মধ্যে বোঝাপড়া ও সংযোগটাই তাঁর কাছে আসল বিষয়। আগে যেমন পরিবার পরিচয় করিয়ে দিত, এখন বন্ধুরাও সেই ভূমিকা নেয় তাতেও আপত্তি নেই তাঁর। কিন্তু শেষ পর্যন্ত মিলটাই গুরুত্বপূর্ণ।
ম্রুণাল ঠাকুর আরও বলেন, শুধু পাত্র-পাত্রীর মিল হলেই চলবে না, পরিবারের মধ্যেও বোঝাপড়া থাকা জরুরি। সকলের সম্মতি থাকলে তবেই সম্পর্ক এগোনো উচিত বলে মনে করেন তিনি।
সব মিলিয়ে ধনুষের সঙ্গে গুঞ্জন, পরিবারের চাপ এবং নিজের খোলামেলা মন্তব্য মৃণালের বিয়ে এখন বলিপাড়ার অন্যতম আলোচিত বিষয়। তবে আপাতত অভিনেত্রী মন দিয়েছেন কাজেই। বিয়ের দিনক্ষণ ঠিক হবে কবে, সেই উত্তর সময়ই দেবে।
পিআর/টিকে