© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

না ফেরার দেশে জনপ্রিয় সাহিত্যিক শংকর

শেয়ার করুন:
না ফেরার দেশে জনপ্রিয় সাহিত্যিক শংকর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৩ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
প্রখাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায় মারা গেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন তিনি। পাঠক সমাজে তিনি পরিচিত ছিলেন শংকর নামেই।

মণিশংকর মুখোপাধ্যায়ের প্রথম বই প্রকাশিত হয় ১৯৫৫ সালে। তার লেখা অন্যতম সেরা কালজয়ী সৃষ্টি হল ‘চৌরঙ্গী’, যে কাহিনী নিয়ে ছবি বানিয়েছিলেন সত্যজিৎ রায়। এতে অভিনয় করেছিলেন মহানায়ক উত্তম কুমার। বিবেকানন্দকে নিয়ে তার একাধিক লেখা প্রশংসিত হয়েছে পাঠক মহলে, যার মধ্যে ‘আহারে অনাহারে বিবেকানন্দ’, ‘অজানা বিবেকানন্দ’ উল্লেখযোগ্য।

সাহিত্যে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া সর্বোচ্চ সমাননা 'বঙ্কিম পুরস্কার'সহ তিনি পেয়েছেন 'সাহিত্য অকাদেমি' পুরস্কারও।



তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে (সাবক টুইটার) মমতা লেখেন, 'বাংলার প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায় (শংকর)-এর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তার প্রয়াণে বাংলা সাহিত্য জগতের একটি উজ্জ্বল নক্ষত্রের পতন হল। শংকরের প্রয়াণ আমাদের সাংস্কৃতিক জগতের এক অপূরণীয় ক্ষতি।'

উল্লেখ্য, ১৯৩৩ সালের ৭ ডিসেম্বর বাংলাদেশের যশোর জেলায় জন্ম মণিশংকরের। আইনজীবী বাবা হরিপদ মুখোপাধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই কলকাতায় চলে আসেন। বসবাস করতে থাকেন হাওড়ায়। সেখানেই শংকরের বেড়ে ওঠা, লেখাপড়া। পরবর্তীকালে তার সাহিত্যচর্চার শুরুও হয় ওপার বাংলা থেকেই।

পিআর/টিকে

মন্তব্য করুন