© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জেলে কাটানো দিনগুলোতে কোন কষ্টটা সবচেয়ে অসহনীয় ছিল রাজপালের কাছে?

শেয়ার করুন:
জেলে কাটানো দিনগুলোতে কোন কষ্টটা সবচেয়ে অসহনীয় ছিল রাজপালের কাছে?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২০ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
মাত্র বারো দিনের কারাবাস। সময়ের হিসেবে অল্প, কিন্তু অভিজ্ঞতায় ভারী। ঋণ শোধ করতে না পেরে আত্মসমর্পণের পর রাজধানীর তিহাড় জেল-এ দিন কাটাতে হয়েছিল অভিনেতা রাজপাল যাদব-কে। মুক্তি পাওয়ার পরই তিনি জানিয়েছেন, জেলজীবনের সবচেয়ে অসহনীয় কষ্ট ছিল পরিবারের থেকে দূরে থাকা।

জেলের ভেতরে তাঁর জন্য কোনও বিশেষ সুবিধা ছিল না। আর পাঁচজন বন্দির মতোই নিয়ম মেনে চলতে হয়েছে তাঁকে। নির্দিষ্ট সময়ে খাবার, সন্ধ্যা ছ’টার মধ্যেই রাতের আহার সেরে নেওয়াসব কিছুই ছিল কঠোর নিয়মে বাঁধা। শোনা যায়, একসময় কুখ্যাত অপরাধী ছোট রাজন যে কক্ষে ছিলেন, সেই কক্ষেই রাখা হয়েছিল রাজপালকে।



অভিনেতার কথায়, জেলের নিয়ম মানতে তাঁর অসুবিধা হয়নি। কিন্তু মানসিক দিক থেকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা। সেই চাপ সামলাতে ভোরে উঠে যোগাভ্যাস করতেন তিনি, নিজেকে স্থির রাখার চেষ্টা করেছেন নিয়মিত সাধনায়।

কারামুক্তির পর অন্তর্বর্তী জামিনে সরাসরি নিজের গ্রাম শাহজাহানপুরে পৌঁছে যান রাজপাল। ভাইঝির বিয়ের অনুষ্ঠানে তাঁকে দেখা যায় একেবারে অন্য মেজাজে মেহেন্দি আসরে নাচ, পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া। একদিকে সাময়িক মুক্তি, অন্যদিকে ঘরে বিয়ের উৎসব দুয়ের মিলনে তৈরি হয়েছিল আবেগঘন আবহ।

জেলের দিনগুলো তাঁর জীবনে কঠিন অধ্যায় হয়েই রইল। তবে সেই অন্ধকার পর্ব পেরিয়ে আপাতত পরিবারের সান্নিধ্যেই স্বস্তি খুঁজছেন অভিনেতা।

পিআর/টিকে

মন্তব্য করুন