© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মানুষের কল্যাণ, ন্যায় ও উন্নয়ন আমার একমাত্র অঙ্গীকার: আবুল কালাম

শেয়ার করুন:
মানুষের কল্যাণ, ন্যায় ও উন্নয়ন আমার একমাত্র অঙ্গীকার: আবুল কালাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৫ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন থেকে সদ্য নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মো. আবুল কালাম বলেছেন, পদ-পদবি সবকিছুর ঊর্ধ্বে মানুষ, আর সবার ঊর্ধ্বে বাংলাদেশ। আমার রাজনীতির লক্ষ্য কখনো অর্থ বা ক্ষমতা নয়; মানুষের কল্যাণ, ন্যায় ও উন্নয়নই আমার একমাত্র অঙ্গীকার।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম বলেন, ‘আলহামদুলিল্লাহ, জনগণের ঐতিহাসিক রায়ে কুমিল্লা-৯ আসনে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি।

এই বিজয় কোনো ব্যক্তিগত সাফল্য নয়; এটি সর্বস্তরের মানুষের ভালোবাসা, বিশ্বাস ও আস্থার বিজয়। আপনারা আমাকে যে বিশ্বাসের আমানত দিয়েছেন, তা রক্ষা করাই হবে আমার সর্বোচ্চ অগ্রাধিকার।’

গণতন্ত্রে সহনশীলতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘প্রতিপক্ষসহ সবাইকে সম্মান ও মর্যাদা দিয়ে নিরাপদ রেখে কল্যাণমুখী সমাজ ও দেশ গড়তে আমরা একসঙ্গে কাজ করব।’ দীর্ঘ রাজনৈতিক জীবনের সংগ্রাম ও ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের অকুণ্ঠ সমর্থন ও দোয়া তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। এই বিজয়ের মধ্য দিয়ে আমার জীবনে নতুন অধ্যায় শুরু হলো- নতুন দায়িত্ব ও নতুন অঙ্গীকার।’

তিনি আরো বলেন, সাম্যের আদর্শ নিয়ে রাজনীতিতে এসেছেন এবং মানুষের বৈষম্য, শোষণ, অনাচার ও অবিচার দূর করাই আমার লক্ষ্য। সমাজে নীতি ও নৈতিকতার চর্চা জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মজির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. নুর উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান বাদল, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, বিএনপি নেতা আবুল হোসেন মিলন, রাফসানুল ইসলাম, শাহরিয়ার কবির রাতুল, সুভাষ সাহা, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রবিউল হোসেন, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি আহসান হাবিব ও ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি শহিদ উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসকে/টিকে

মন্তব্য করুন