© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মণিপুরী শিল্পীর প্রতি কটাক্ষের বিরুদ্ধে অক্ষয় কুমারের হুঁশিয়ারি

শেয়ার করুন:
মণিপুরী শিল্পীর প্রতি কটাক্ষের বিরুদ্ধে অক্ষয় কুমারের হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৪ এএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয় টেলিভিশনের মঞ্চে উত্তর-পূর্ব ভারতের মানুষদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা বর্ণবৈষম্যের বিষয়টি স্পষ্ট বার্তা দিয়ে সমালোচনা করলেন অক্ষয় কুমার। সম্প্রতি ‘হুইল অফ ফরচুন’ রিয়ালিটি শো-তে তিনি এমন এক প্রতিযোগীর সঙ্গে সাক্ষাৎ করেন, যিনি মণিপুর থেকে মুম্বইয়ে এসে বিভিন্ন কটাক্ষের শিকার হয়েছেন। প্রতিযোগী জানান, কখনও তাঁকে ‘করোনা ভাইরাস’ বলা হয়েছে, কখনও ‘চিনা’ বা ‘চিঙ্কি’ বলা হয়েছে।



এই ঘটনায় অক্ষয় কুমার মঞ্চে বললেন, “ওঁরাও আমাদের মতোই ভারতীয়। আমি ইচ্ছে করেই বিষয়টি জাতীয় টেলিভিশনের সামনে তুলে ধরলাম, কারণ এ ধরনের কটাক্ষ প্রায়শই ঘটে। ওঁরাও দেশের জন্য রক্ত ঝরিয়েছেন, দেশকে রক্ষা করেছেন। তাঁরা ঠিক ততটাই ভারতীয়।” তিনি রূপটান নামের মণিপুরী শিল্পীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তার সততার প্রশংসা করেন এবং বলেন, “এছাড়া ও আমার মেকআপ করে দেয়, যত্ন নেয়।”

অক্ষয়ের এই বক্তব্য বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে মানুষের প্রশংসা কুড়িয়েছে। তিনি শুধু কটাক্ষের প্রতিবাদই করেননি, বরং উত্তর-পূর্বের জনগণকে দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে সম্মান জানিয়ে জাতীয় টেলিভিশনের মঞ্চে শক্ত বার্তা দিয়েছেন।

পিআর/টিকে

মন্তব্য করুন