সঞ্জয় কাপুরের স্ত্রী প্রিয়া আসলে কেমন?
ছবি: সংগৃহীত
০১:২৭ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
শিল্পপতি সঞ্জয় কাপুরের ৩০ হাজার কোটির সম্পত্তি নিয়ে চলছে তর্ক, আর বারবার আলোচনায় উঠে আসছে তাঁর তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেব। ২১ ফেব্রুয়ারি তাঁর ৫০তম জন্মদিন। সঞ্জয়ের স্ত্রী হওয়া ছাড়াও প্রিয়ার পরিচয় উচ্চশিক্ষিত, ব্যবসায়দক্ষ ও ফ্যাশন দুনিয়ায় সক্রিয়।
লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পড়াশোনা শেষে প্রিয়া মডেলিং ও ফ্যাশন ব্যবসায় মন দিয়েছিলেন। অভিনয়ে সাময়িকভাবে চেষ্টা করেছেন ‘নীল অ্যান্ড নিক্কি’ ছবিতে ক্যামিও চরিত্রে। ব্যক্তিগত জীবনে প্রিয়ার আগে ২০০৬ সালে আমেরিকার হোটেলিয়ার তথা অভিনেতা বিক্রম চটওয়ালকে বিয়ে হয়েছিল, ২০১১ সালে বিচ্ছেদ হয়। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে।

২০১৭ সালে প্রিয়া ও সঞ্জয়ের বিয়ে হয়। দাম্পত্য সম্পর্ক প্রকাশ্যে সুখী দেখাতেন তারা। শিল্পপতির মৃত্যুর পর অভিযোগ উঠেছে, প্রিয়া নাকি ৩০ হাজার কোটির সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এই নিয়ে এখনও আইনি লড়াই চলছে।
পিআর/টিকে