ভাঙল হলিউড অভিনেত্রী আলেকজান্দ্রা দাদারিওর সংসার!
ছবি: সংগৃহীত
০৪:৩৬ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
হলিউড অভিনেত্রী আলেকজান্দ্রা দাদারিও ও চলচ্চিত্র প্রযোজক অ্যান্ড্রু ফর্ম তিন বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন।
এক যৌথ বিবৃতিতে তারা জানিয়েছেন, পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিচ্ছেদের পরও তাদের সন্তানের যৌথ অভিভাবকত্ব বজায় থাকবে।
বিবৃতিতে তারা বলেন, ‘ভালোবাসা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতেই আলাদা হওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আমরা একসঙ্গে আমাদের সন্তানের দায়িত্ব পালন করব। এই পরিবর্তনের সময় আমাদের ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান জানানো হোক।’
করোনা মহামারির সময় নিউইয়র্কে পরিচয়ের মাধ্যমে তাদের সম্পর্কের শুরু। ২০২১ সালের শেষদিকে বাগদান সম্পন্ন হয় এবং ২০২২ সালের জুনে নিউ অরলিন্সে বিয়ে করেন তারা।
২০২৪ সালে তাদের ঘরে জন্ম নেয় এক পুত্রসন্তান, যার বয়স এখন প্রায় ১৫ মাস।

অ্যান্ড্রু ফর্মের আগের সংসারেও দুই সন্তান রয়েছে রোয়ান ও জুলিয়ান।
এর আগে এক সাক্ষাৎকারে গর্ভপাতের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছিলেন দাদারিও। ভোগ-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, এমন মানসিক আঘাত না পেলে তা বোঝানো কঠিন।
১৬ বছর বয়সে ‘অল মাই চিলড্রেন’-এর মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন তিনি। পরে অ্যানাবেথ চেজ চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। এইচবিও সিরিজ ‘দ্য হোয়াইট নোটাস’-এ অভিনয়ের জন্য প্রাইমটাইম এমি মনোনয়নও অর্জন করেন।
দাম্পত্যে ভাঙন এলেও সন্তানের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করাই এখন তাদের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সূত্র: পিপল ম্যাগাজিন
এমকে/টিএ