© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কঙ্গনার সঙ্গে দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন তাপসী

শেয়ার করুন:
কঙ্গনার সঙ্গে দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন তাপসী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১১ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডে নায়িকাদের সম্পর্ক নিয়ে গুঞ্জনের শেষ নেই। সমসাময়িক হলে তো কথাই নেই, না হলেও তৈরি হয় নানা জল্পনা। কয়েক বছর আগে ঠিক তেমনই প্রকাশ্যে এসেছিল কঙ্গনা রনৌত এবং তাপসী পন্নু-র দ্বন্দ্বের খবর। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই পুরনো বিতর্কের রেশ যেন এখনও পুরোপুরি মিলিয়ে যায়নি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনার সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখে পড়েন তাপসী। জবাবে কিছুটা বিস্ময় প্রকাশ করেই তিনি জানান, কঙ্গনা কখনও তাঁর সমসাময়িক ছিলেন না। ফলে ‘সিনিয়র’ অভিনেত্রীর সঙ্গে প্রতিযোগিতা বা ব্যক্তিগত বিরোধের প্রশ্নই ওঠে না। অতীতে কঙ্গনাকে উদ্দেশ করে কটাক্ষ করেছিলেন এমন অভিযোগও তিনি সরাসরি নাকচ করেন। তাঁর দাবি, এ ধরনের কোনও মন্তব্য তিনি করেননি, এবং কেউ তা প্রমাণও করতে পারবে না।

তাপসীর কথায়, এক সময় কঙ্গনার দিদি সমাজমাধ্যমে তাঁকে ইঙ্গিত করে ‘চিপ কপি ক্যাট’ বলেছিলেন। কিন্তু সেই মন্তব্যেরও তিনি প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি। তাঁর বক্তব্য, যেখানে তিনি কোনও পাল্টা মন্তব্যই করেননি, সেখানে দ্বন্দ্বের গল্প তৈরি হওয়ার অবকাশ কোথায়?



বহু বছর আগে এই বিতর্ক সামনে এলেও, দুই অভিনেত্রীর কেউই সরাসরি একে অপরকে আক্রমণ করেননি। তাপসী মনে করেন, এমন খবর ছড়িয়ে পড়লে কারও না কারও লাভ হয় বলেই তা টিকে থাকে। তবে তিনি ব্যক্তিগতভাবে এ ধরনের বিতর্ককে গুরুত্ব দিতে নারাজ।

উল্লেখযোগ্য বিষয় হলো, কঙ্গনা ও তাপসী দু’জনেই নিজের পরিশ্রমে অভিনয়জগতে জায়গা তৈরি করেছেন। পরিবারের কেউ আগে থেকে এই অঙ্গনের সঙ্গে যুক্ত ছিলেন না। প্রথম সুযোগ পাওয়ার জন্য দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে তাঁদের। বছরের পর বছর কাজের মাধ্যমে নিজেদের অবস্থান পোক্ত করেছেন। তাই পুরনো জল্পনা টেনে এনে নতুন করে উত্তেজনা তৈরির কোনও মানে দেখছেন না তাপসী।

এমকে/টিএ

মন্তব্য করুন