© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমি যে বিবাহিত, সেটাই ভুলে যাই: তাপসী পান্নু

শেয়ার করুন:
আমি যে বিবাহিত, সেটাই ভুলে যাই: তাপসী পান্নু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৫ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
এক দশক ধরে ডেনমার্কের ব্যাডমিন্টন খেলোয়াড় মাথিয়াস বো-এর সঙ্গে সম্পর্কে ছিলেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। দীর্ঘদিনের সেই সম্পর্কের পর ২০২৩ সালে ভারতীয় রীতিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন এই জুটি।

বিয়ের তিন বছর পর ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন তাপসী। জানিয়েছেন, তিনি অনেক সময় ভুলেই যান যে তিনি বিবাহিত।

তবে এই মন্তব্যে দাম্পত্যে কোনও অশান্তির ইঙ্গিত নেই। বরং স্বামীর সঙ্গে সুখী সম্পর্কের কথাই তুলে ধরেছেন অভিনেত্রী। 



তাপসীর ভাষায়, বিয়ে তাঁর জীবনে বড় কোনো পরিবর্তন আনেনি।

তিনি বলেন, ‘আমার স্বামী কখনো এই সম্পর্ককে বোঝা হতে দেননি।

বিয়ের আগে আমার একটাই শর্ত ছিল-সবকিছু যেন আগের মতোই থাকে। সম্পর্কের রসায়ন বদলে গেলে বিয়ের কোনো মানে হয় না। আমি যে বিবাহিত, সেটাই ভুলে যাই।’

বিয়ে সম্পর্কে নিজেকে কিছুটা পুরনোপন্থী বলেও দাবি করেন তাপসী।

তাঁর বিশ্বাস, বিয়ে আজীবনের বন্ধন। একই সঙ্গে তিনি এমন জীবনসঙ্গী চাননি, যিনি তাঁর কথামতো চলবেন।

তাপসীর মতে, বাস্তববাদী মানসিকতার কারণেই তাঁর ও মাথিয়াসের সম্পর্ক দীর্ঘদিন ধরে দৃঢ় রয়েছে।

এমআই/টিকে 

মন্তব্য করুন