© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সেহেরিতে পরীমণির পছন্দ দুধ-কলা আর ভাত!

শেয়ার করুন:
সেহেরিতে পরীমণির পছন্দ দুধ-কলা আর ভাত!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৪ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
শোবিজ অঙ্গনের তারকাদের গ্লামার আর স্লিম ফিগার দেখে মুগ্ধ হয়ে প্রেমে পড়েছেন অসংখ্য ভক্ত। তাদের গ্লামার আর ফিগার ঠিক রাখতে খাবারের ব্যাপারে সর্তক থাকতে হয় তাদের। কিন্তু পছন্দের খাবারটি স্বাস্থ্য সম্মত না হলেও সামনে পেলে লোভ সামলাতে পারেন গ্লামার কন্যারা।

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি আগেই জানিয়েছিলেন তারা খাবারের মধ্যে সবচেয়ে প্রিয় দুধের তৈরি যেকোনো খাবার।

বিশেষ করে দুধের তৈরি পায়েস বেশি পছন্দের পরীমণির। এছাড়া তার নানী আর বড় খালার হাতের রান্না খুবই পছন্দ ছিল। কিন্তু তারা এখন আর কেউই বেঁচে নেই।
চলছে রমজান মাস।

এবার সেহরি ও ইফতারের খাবার নিয়ে মুখ খুললেন পরীমণি। রোববার (২২ ফেব্রুয়ারি) একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে পরী বলেন, দুধ-কলা আর ভাত বেশি পছন্দ করি, ওটাতেই চলে যায়। 



এদিকে ইফতারির সময় তেমন ভাজাপোড়া জাতীয় খাবার খাওয়া হয় না বলেই জানান এই চিত্রকন্যা। তার কথায়, সবার জন্য আয়োজন করতে আমার ভালো লাগে।

আমি শরবত, খেজুর দিয়ে ইফতারি করে ফেলি। 

একবার রমজানের সময় শুটিংয়ে ভুলে পানি খেয়ে ফেলছিলেন বলেও জানান পরীমণি। 

এদিকে, পরীমণির বেশ কিছু চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। তিনি সম্প্রতি ‘গোলাপ’ নামের নতুন সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন, যেখানে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন নিরব। সিনেমাটির শুটিং শিগগিরই শুরু হবে বলে জানা গেছে।

এমআই/টিএ

মন্তব্য করুন