© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সব ধরনের ব্যাংক ঋণের সুদ দুই মাস স্থগিত

শেয়ার করুন:
সব ধরনের ব্যাংক ঋণের সুদ দুই মাস স্থগিত
own-reporter
০৭:২৪ পিএম | ০৩ মে, ২০২০

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে দুই মাস (গত ১ এপ্রিল থেকে আগামী ৩১ মে পর্যন্ত ) সব ধরনের ঋণের ওপরে সুদ স্থগিত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

সার্কুলারে বলা হয়েছে, গত ১ এপ্রিল থেকে আগামী ৩১ মে পর্যন্ত আরোপিত বা আরোপযোগ্য সুদ বা মুনাফা ‘সুদবিহীন ব্লকড হিসাবে’ স্থানান্তর করতে হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ব্লক হিসাবে স্থানান্তরিত ঋণগ্রহীতাদের কাছ থেকে কোনও সুদ আদায় করা যাবে না এবং ব্যাংকের আয় খাতেও স্থানান্তর করা যাবে না।

সার্কুলারে আরও বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশের সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিতকরণ ও গতিশীল রাখার জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে স্বল্প সুদে ঋণ সুবিধা প্রদানসহ বিভিন্ন ধরনের আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

বলা হয়েছে, কোনো ব্যাংক ইতোমধ্যেই কোনও ঋণের সুদ আয় খাতে স্থানান্তর করে থাকলে, তা রিভার্স এন্ট্রির মাধ্যমে সমন্বয় করতে হবে। ব্লকড হিসাবে রক্ষিত মুনাফা বা সুদ সমন্বয়ের বিষয়ে পরবর্তীতে অবহিত করা হবে।

 

টইমস/এইচইউ

মন্তব্য করুন