© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাবিব যদি নিজেকে বিখ্যাত ভাবে, সেটা ভুল ভাবনা: ফেরদৌস ওয়াহিদ

শেয়ার করুন:
হাবিব যদি নিজেকে বিখ্যাত ভাবে, সেটা ভুল ভাবনা: ফেরদৌস ওয়াহিদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩০ এএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
জনপ্রিয় গায়ক ফেরদৌস ওয়াহিদের যোগ্য উত্তরসূরী হাবিব ওয়াহিদ। বাবার পথে শুধু হাটেননি, নিজের মেধা ও সৃজনশীলতায় মুগ্ধ করেছেন পুরো একটি প্রজন্মকে। তাই বাংলা গানে তার অবদানকে অনেকেই ‘কিংবদন্তি’ হিসেবে ব্যাখ্যা করে থাকেন। কিন্তু এ নিয়ে খোদ তার বাবারই আপত্তি রয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ছেলে হাবিবকে নিয়ে কথা বলেছেন ফেরদৌস ওয়াহিদ। তিনি জানান, হাবিব যদি নিজেকে লিজেন্ড ভাবে, সেটা হবে তার ভুল ভাবনা। এই গায়ক আরও বলেন, তার ছেলে যদি এখনই লিজেন্ডারি কোনো পুরস্কারে ভূষিত হয় সেটাও হবে হাবিবের জন্য ডুবন্ত জাহাজের মতো! এখনো তার অনেক কিছু শেখার আছে। অনেক অভিজ্ঞতার দরকার আছে।

আরও ত্রিশ-চল্লিশ বছর কাজ করার পর তাকে কিংবদন্তি বলা যেতে পারে। তখন সে একটি লিজেন্ডারি পুরস্কার আশা করতে পারে।


হাবিবের ছেলেবেলা ও বেড়ে ওঠা নিছের কথা বলেছেন ফেরদৌস ওয়াহিদ। তিনি যখন মিউজিক অনুশীলন করতেন, দুই-আড়াই বছর বয়সী হাবিব সেখানে এসে বাদ্যযন্ত্রগুলো ধরার চেষ্টা করত। আস্তে আস্তে মিউজিকের ওপর তার আগ্রহ বাড়তে থাকে। আজকে হাবিব যে অবস্থানে পৌঁছেছেন তার পেছনে সৃষ্টিকর্তার ইচ্ছা, মায়ের দোয়া ও বাবার সহযোগীতা রয়েছে বলে মনে করেন বর্ষীয়ান এই শিল্পী। তিনি আরও জানান, হাবিবের তো গায়কই হওয়ার কথা ছিল না। সে সুরকার ও কম্পোজার হতে চেয়েছে সবসময়। ভাগ্যক্রমে সে গায়ক হয়েছে।

ছেলের প্রশংসা করে ফেরদৌস ওয়াহিদ বলেন, বর্তমানের এই অস্থির সময়ে হাবিবের মধ্যে কোন তাড়া নেই। বাবা হিসেবে এটি তার খুব ভালো লাগে। খ্যাতির শীর্ষে পৌঁছেও হাবিব এখনো যে প্রতিটি কাজে ভালো করার চেষ্টা করেন, পারফেকশন আনার চেষ্টা করেন এই গুণই ভীষণ মুগ্ধ করে ফেরদৌস ওয়াহিদকে।

টিজে/টিকে  

মন্তব্য করুন