© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জিম্বাবুয়েকে ‘দাদাগিরি’ দেখাল ভারত, রেকর্ড সংগ্রহ

শেয়ার করুন:
জিম্বাবুয়েকে ‘দাদাগিরি’ দেখাল ভারত, রেকর্ড সংগ্রহ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৬ পিএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পায়নি ভারত। তবে জিম্বাবুয়েকে পেয়েই যেন দাদাগিরি দেখালেন ভারতীয় ব্যাটাররা। বিশ্বকাপের ইতিহাসে গড়ল সর্বোচ্চ রানের রেকর্ডও। অভিষেক-পান্ডিয়ার ফিফটিতে ২০ ওভারে ৪ উইকেটে ভারত তুলেছে ২৫৬ রান।

চেন্নাইয়ে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ক্রিজে এসেই আগ্রাসী ব্যাটিং শুরু করেন দুই ভারতীয় ওপেনার। ১৫ বলে ২৪ রানে স্যাঞ্জু স্যামসন আউট হলেও পাওয়ার প্লেতে আসে ৮০ রান। দ্বিতীয় উইকেটে জুটিতে আসে ৭২ রান। ২৪ বলে ৩৮ রান করে আউট হন ইষাণ কিষাণ।

মাত্র ২৬ বলে ফিফটি তুলে নেন অভিষেক শর্মা। অবশ্য এরপর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তিনি। আউট হন ৫৫ রানে। ৩০ বলে খেলা তার এই ইনিংসটি চারটি করে চার ও ছয়ে সাজানো। এদিকে মাত্র ১৩ বলে ৩৩ রান করে সাজঘরের পথ ধরেন দলনেতা সূর্যকুমার যাদব।



পঞ্চম উইকেট জুটিতে জিম্বাবুয়ের বোলারদের শাসন করে যান হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মা। ইনিংসের শেষ পর্যন্ত খেলে যান এই দুই ব্যাটার। দুজন মিলে গড়েন মাত্র ৩১ বলে ৮৪ রানের জুটি। ফিফটির দেখা পেয়েছেন হার্দিক পান্ডিয়া। মাত্র ২৩ বলে দুটি চার ও চারটি ছয়ে ৫০ রান করেন তিনি। আর তিনটি চার ও চারটি ছয়ে মাত্র ১৬ বলে ৪৪ রান করেন তিলক।

জিম্বাবুয়ের হয়ে একটি করে উইকেটের দেখা পেয়েছেন চারজন বোলার।

এসকে/টিকে

মন্তব্য করুন