© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্লাবের মালিকানা কিনে কী বার্তা দিলেন রোনালদো

শেয়ার করুন:
ক্লাবের মালিকানা কিনে কী বার্তা দিলেন রোনালদো

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৬ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব ইউডি আলমেরিয়ার ২৫ শতাংশ শেয়ার কিনে নতুন এক অধ্যায়ের সূচনা করেছেন। বৃহস্পতিবার তার প্রতিষ্ঠান ‘সিআর স্পোর্টস ইনভেস্টমেন্ট’ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে।

বিবৃতিতে জানানো হয়, এই কৌশলগত বিনিয়োগ রোনালদোর পেশাদার ফুটবল মালিকানায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। যদিও চুক্তির আর্থিক অঙ্ক প্রকাশ করা হয়নি।

বিবৃতিতে রোনালদো বলেন, ‘ফুটবলে অবদান রাখার ইচ্ছা অনেক দিনের। আলমেরিয়া একটি শক্ত ভিত্তির ক্লাব, যার সামনে উন্নতির স্পষ্ট সম্ভাবনা রয়েছে।’



২০২৪ সালে স্প্যানিশ শীর্ষ লিগ থেকে অবনমন হওয়া আলমেরিয়া বর্তমানে দ্বিতীয় বিভাগে তৃতীয় স্থানে রয়েছে। প্রথম বিভাগে পদোন্নতি পেতে তারা মাত্র এক পয়েন্ট পিছিয়ে।

ক্লাবটির মালিক সৌদি গ্রুপ এসএমসি। আলমেরিয়ার সভাপতি মোহাম্মদ আল খেরেইজি জানিয়েছেন, রোনালদো বিশেষভাবে ক্লাবের যুব উন্নয়ন কর্মসূচিতে ভূমিকা রাখবেন। তার ভাষায়, ‘মাঠে তিনি সেরা। স্প্যানিশ লিগ সম্পর্কে তার অভিজ্ঞতা এবং আমাদের প্রকল্পের সম্ভাবনা তিনি ভালোভাবেই বোঝেন।'

টিজে/এসএন 

মন্তব্য করুন